ঢাকাMonday , 13 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে ভূমিদস্যুর ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

    admin
    May 13, 2024 11:12 pm
    Link Copied!

    হারুন অর রশিদ
    স্টাফ রিপোর্টার
    শিবগঞ্জে ভূমিদস্যু ও মাটি কাটার ট্রাক্টর ( কাকড়া) এর চাকায় পৃষ্ট হয়ে এক কীট নাশক ব্যবসায়ীর মৃত্যু অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ৮টায় ময়দানহাট্টা ইউনিয়নের হাটুরেপাড়া গ্রামে।
    জানা যায়, ময়দানহাট্টা ইউনিয়নের ভূমিদস্যু হিসাবে খ্যাত সোবহানপুর পোড়া বাড়ী গ্রামের তোজাম্মেল হোসেন ও তার ছেলে রাশেদ হোসেন, আসাদুলসহ তাদের পরিবারের প্রায় ৩/৪ জন একত্রিত ভাবে ১৫/২০টি ট্রাক্টর ভাড়া নিয়ে রাতের বেলায় নদী থেকে শুরু করে ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। ভূমিদস্যু তোজাম্মেল হোসেন ময়দানহাট্টা ইউনিয়নের হাটুরেপাড়া গ্রামে মৃত মিছির উদ্দিনের ছেলে দাড়িদহ বাজারের কীট নাশক ব্যবসায়ী বেলাল হোসেন (৫৫) পুকুর ভরাট করার জন্য চুক্তি নেয়। চুক্তি মোতাবেক পুকুরে মাটি ভরাট করার সময় সোমবার সকাল ৮টায় দিয়ে ভূমিদস্যুর ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে তাকে বগুড়া শজিমেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই ব্যবসায়ীর মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
    এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রউফ বলেন, এ মৃত্যুর ঘটনায় থানায় নিয়মিত মামলা নেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাক্টর উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
    সরেজমিনে এলাকায় গেলে এলাকাবাসী জানান, ভূমিদস্যুর এক ডজন ভাড়া করা ট্রাক্টর দ্বারা মাটি নিয়ে যাতায়াত করার ফলে প্রতিনিয়তই সড়ক দূর্ঘটনা লেগেই থাকে এবং গ্রামীণ পাকা রাস্তা-ঘাট নষ্ট হয়ে যাচ্ছে।
    উল্লেখ্য যে, ইতিপূর্বে এই ভূমিদস্যুর ট্রাক্টকের চাকায় পৃষ্ট হয়ে দাড়িদহ বাজারে একজনের মৃত্যু হয়েছিলো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST