ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বোরোর সমান ফলন: ঘোড়াঘাটে বিঘাপ্রতি ২৩ মণ আউশ ধান ঘরে তুলছেন কৃষকরা

    admin
    August 22, 2026 8:53 pm
    Link Copied!

    শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলাজুড়ে সোনালী আউশ ধানের দোলাচল নজর কাড়ছে সবার। এবার বর্ষানির্ভর এই ধান চাষে সফল হয়েছেন কৃষকরা। এ বছর উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে।

    সবচেয়ে আনন্দের খবর হলো, বিঘাপ্রতি ২২ থেকে ২৩ মন ফলন পাচ্ছেন কৃষকরা, যা বোরো মৌসুমের আধুনিক জাতের ফলনের সমান। বিশেষ করে, ব্রি ধান-৯৮ জাতটি এবার বেশি চাষ হয়েছে, যা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে।

    জমিতে কাজ করতে থাকা কৃষক জাহিদুল এবং আব্দুল জব্বার জানান, তারা দুজন মিলে তিন বিঘা করে মোট ছয় বিঘা জমিতে আউশ ধানের চাষ করেছেন। বিঘা প্রতি ২৩ মন ফলন পেয়েছেন তারা এবং ফলন ও বাজারমূল্য ভালো থাকায় তারা খুবই খুশি। তারা আশা প্রকাশ করছেন, সামনের বছর থেকে তারা এই ধানের আবাদ আরও বৃদ্ধি করবেন, যা দেখে আশেপাশের অন্য কৃষকরাও এই জাতের প্রতি ঝুঁকছেন।

    কৃষকরা জানান, এ ধান কাটার পর তারা ব্রি ধান-৩৪ এবং ব্রি ধান-৯৩ সহ কিছু আগাম জাত চাষ করবেন এবং এর পরে তারা আবার রবি ফসলও চাষ করবেন। এতে করে বছরে কৃষকরা প্রায় তিন ফসল ও শাক-সবজিও করতে পারবে।

    উপসহকারী কৃষি কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, ঘোড়াঘাট পৌরসভার কৃষকরা এই ধান চাষের কলাকৌশল শিখে গেছেন এবং পাখির হাত থেকে রক্ষার জন্য নেট ব্যবহারের মতো কৌশলগুলো আয়ত্ত করেছেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, পুরো উপজেলা জুড়ে উঠান বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে কৃষকদের মোটিভেট করা হচ্ছে। বৃষ্টিকে কাজে লাগিয়ে আউশ ধান চাষে উৎপাদন খরচ কমছে এবং পানি সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে, যা কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST