ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে ঈদে-মিলাদুন্নবী উদযাপনে আলোচনা ও দোয়া মাহফিল।

    admin
    August 26, 2026 2:41 pm
    Link Copied!

    নিয়ামতপুরে ঈদে-মিলাদুন্নবী উদযাপনে আলোচনা ও দোয়া মাহফিল।

    নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চজ বুধবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমূখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমামগন।
    আলোচনায় বক্তারা নবীজি হযরত মোহাম্মদ (সা:) এর আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করার আহ্বান জানান। এছাড়া ঈদে-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, নবীজির জীবনী নিয়ে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। # ২৬ আগস্ট ২০২৬ ইং

    মোঃ আব্দুল করিম,
    # ০১৮৩৪-৪৬৪১৫৮

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST