ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি।

    admin
    September 2, 2026 3:07 pm
    Link Copied!

    মোঃ আব্দুল করিম,
    নিয়ামতপুর ( নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার হেলীপ্যাড এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। সেখানে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কেক কেটে মুখে তুলে দেন নওগাঁ- ১আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
    এরপরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার। সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা শাখার যুব দলের যুগ্ম আহবায়ক জি এম কাউছারুল ইসলাম রতন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাজ্জাদ আলী টিটু প্রমুখ। এছাড়াও সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ গ্রহণ করে।

    বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা করেন। দেশনেত্রী খালেদা জিয়া একজন সৎ ও ত্যাগী মানুষ ছিলেন। তার আদর্শকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাচ্ছে।
    বক্তারা আগামী দিনে সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থাকার আহবান জানান। ১লা সেপ্টেম্বর ২০২৬ ইং
    # 01834-464158

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST