ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নতুন প্রত্যয় ও ঐক্যের মধ্য দিয়ে ঘোড়াঘাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    admin
    September 2, 2026 3:01 pm
    Link Copied!

    শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুর জেলার ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি)’র নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১লা সেপ্টেম্বর/২০২৬ ইং রোজ মঙ্গলবার বিকেলে একটি বিশাল বন্যার্ঢ রেলী ঘোড়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আজাদ মোড়ে উপস্থিত নেতা কর্মীদের মাঝে পৌর যুবদল নেতা সজীব কবীরের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস সাত্তার মিলন। তিনি বলেন বি,এন,পি ও বর্তমান সরকারের মূল লক্ষই হচ্ছে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা,স্বাধীনতা ও সকল মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাবে। এই অঙ্গীকারে বিশ্বাস রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী হোক নতুন প্রত্যয় ও ঐক্যের সূচনা। দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করার জন্য ঐক্য বদ্ধ ভাবে সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।এসময় আরও বক্তব্য রাখেন পৌর বি,এন,পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম,আল মামুন সরকার,যুগ্ম সাধারন সম্পাদক আজাদ রহমান,পৌর মহিলা দলের আহবায়ক ইসতেয়ারা বেগম, সদস্য সচিব আয়েশা সিদ্দিকা,পৌর শ্রমিক দলের নেতা সবুজ চৌধুরী সহ প্রমুখ।উক্ত প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠানে ঘোড়াঘাট পৌর বি,এন,পি ও সকল অঙ্গ সংগঠনের ওয়ার্ড পর্যায়ের সকল নেতা কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
    মোঃ শাহারুল ইসলাম
    ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
    মোবাইল নাম্বার ০১৭৫০৩০৭৭২২
    তারিখ ০১-০৯-২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST