ঢাকাThursday , 3 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রশাসকের সময়োপযোগী পদক্ষেপে বদলে যাচ্ছে ঘোড়াঘাট পৌরসভা: বইছে উন্নয়নের হাওয়া।

    admin
    September 3, 2026 9:08 pm
    Link Copied!

    শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার অবহেলিত জনপদগুলোতে এখন দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লেগেছে। নানামুখী উদ্যোগ ও সময়োপযোগী পদক্ষেপে দীর্ঘদিনের অবহেলিত এই পৌর এলাকার জীবনযাত্রায় ইতিবাচক গতি ফিরতে শুরু করেছে।
    গত ৫ আগস্টের পর পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওসার শেখ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের পৌর বাজেট ঘোষণার পর থেকেই এলাকার ধর্মীয়, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হওয়ায় পৌর এলাকার রাস্তাঘাট, হাট-বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
    বাজার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: ঘোড়াঘাট পৌর এলাকার বাঘেরহাট, পুরাতন বাজার এবং ওসমানপুর বাজারের অলিগলির রাস্তাঘাট সংস্কার করা হয়েছে। পাশাপাশি নতুন দোকানঘরসহ আধুনিক পৌর মার্কেট নির্মাণ করা হয়েছে।
    অবকাঠামো ও সেতু নির্মাণ: ১০ থেকে ১২টি ছোট-বড় ব্রিজ-কালভার্ট ও সড়ক সংস্কারের পাশাপাশি পুরো এলাকায় আলোকসজ্জার উদ্যোগ নেওয়া হয়েছে।
    পানি নিষ্কাশন ব্যবস্থা: জলাবদ্ধতা নিরসনে গ্রামগঞ্জে ও পৌর এলাকায় কার্যকর পানি নিষ্কাশন ড্রেনের ব্যবস্থা করা হয়েছে।
    শিক্ষা ও সামাজিক খাত: চলতি বাজেটে স্থানীয় অবকাঠামোর পাশাপাশি শিক্ষা খাতের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পৌরসভার বাজেটে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালুকরণ এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
    ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক মো. আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, পৌরসভায় প্রয়োজনীয় সরকারি বরাদ্দ পাওয়া গেলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় আরও বড় ধরনের দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে। বর্তমানে তৃতীয় শ্রেণির এই পৌরসভাকে একটি আধুনিক ‘মডেল পৌরসভা’ হিসেবে রূপান্তর করে উন্নয়নের ফোয়ারা সৃষ্টি করা হবে।
    প্রশাসকের এসব সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগে দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ঘোড়াঘাট পৌরবাসীর জীবনযাত্রায় স্বস্তি ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST