ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে এসপি গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার, স্বামী -স্ত্রীসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

    admin
    July 6, 2026 2:44 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি সিএনবিঘাট এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রায় কোটি টাকার হেরোইনসহ আব্দুর রহমান (৫৫) মাসিরুন বেগম(৫০) শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (১৮) নামে চার চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম অবৈধ মাদক হেরোইন ও এন্ড্রোয়েড ফোন পাঁচটি,বাটন ফোন একটি,স্বর্ণের আংটি একটি, রুপাসহ অন্যান্য ধাতুর আংটি সাতটি, ডিজিটাল ওয়েট মেশিন একটি, পাসপোর্ট একটি,ডিভিআর একটি, হিট দেওয়ার বাল্ব একটি,ফোয়েল পেপাল রোল একটি,হেরোইন শুকানোর গামলা একটি ও মাদক বিক্রয়ের নগদ ২৪ হাজার ৩২০ টাকা উদ্ধার করে।
    গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, তাঁর স্ত্রী মাসিরুন বেগম, দুই ছেলে শুকুদ্দি ও মাসুদ রানা তাঁরা ফুলকুড়ি সিএনবিঘাট এলাকার বাসিন্দা। রবিবার(০৫ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের এক পর্যায়ে ০৫ জুলাই বিকেল আনুমানিক ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আব্দুর রহমান তার নিজ বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ রেখেছেন।
    সংবাদটি নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি বিশেষ আভিযানিক দল দুপুর ২ টায় সদর উপজেলার ফুলকুড়ি সিএনবিঘাট এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমানসহ তাঁর পরিবারের চারজনকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজতে থাকা একটি কাপড়ের বাজার করার ব্যাগ তল্লাশি করে ভেতরে আলাদাভাবে রাখা ২০টি স্বচ্ছ পলিথিনের প্যাকেটে সংরক্ষিত ২ কেজি ৬৯৫ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
    পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
    তিনি আরও জানান, ১ জুলাই থেকে জেলায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অফিসার ও ফোর্সদের সমন্বয়ে থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামী গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST