ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য কে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ

    admin
    July 7, 2026 8:42 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
    মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে জেলা পুলিশের মিডিয়া শেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব, গৌতম কুমার বিশ্বাসের এর নির্দেশক্রমে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম এর তত্ত্বাবধানে। রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এ কে এম আতিকুর রহমানের সহযোগিতায় সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৬ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা বাস স্ট্যান্ড এলাকায় আম ব্যবসায়ীর পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে এরই ভিক্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।
    আটকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়িয়া এলাকার বুলবুল হোসেনের ছেলে ইমরান হোসেন (২২),কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকার সেকেন্দার মন্ডলের ছেলে সাইফুল মন্ডল(৪০), পাবনা জেলার ইশ্বরদী উপজেলার মাইজদিয়া নতুনপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মুন্না হাসান(১৯),পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার থানাপাড়া এলাকার শওকত আলীর ছেলে আসিফ হোসেন (২১),পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাইজদিয়া নতুনপাড়া এলাকার আব্দুর রকিবের ছেলে শান্ত (২৭),ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বড়ইচারা এলাকার আবু তালেবের ছেলে রতন আলী (৩৫)।
    এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি হলুদ রংয়ের বোল্ড কাটার, একটি কালো রংয়ের লোহার রড,একটি লোহার হাতুড়ি, ,একটি লোহার পাইপের তৈরি দুফলা,দুইটি লোহার তৈরি হাঁসুয়া উদ্ধার করা হয়। পরে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির ব্যবহৃত কাজে ব্যবহার করা একটি নাম্বার প্লেট বিহীন নীল হলুদ রংয়ের পিকআপ গাড়ী জব্দ করা হয়।
    পুলিশ আরও জানায়,গ্রেপ্তার আসামিসহ পলাতক আসামীরা নিজ নিজ নামে একাধিক ডাকাত গ্রুপের সদস্য ও গ্রুপ প্রধান গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি, দুস্যুতা ও ছিনতাইসহ অন্যান্য মামলা রয়েছে জানা যায়। আসামীগণ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। জানা যায় ইতিপূর্বে তাঁরা অত্র জেলাসহ বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

    গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম জানান, আসামিদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST