ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণাঢ্য র‌্যালিতে মুখর রাজপথ

    admin
    September 2, 2026 8:21 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টার

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
    বিকেল ৫টায় ঈশ্বরদীর আলহাজ্ব মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
    র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
    কর্মসূচিতে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ এবং সদস্য সচিব ইমরুল কায়েস সুমন।
    এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে অংশগ্রহণকারীরা ঈশ্বরদীর রাজপথ মুখর করে তোলেন।
    পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার সঙ্গেও এ দিনটি গভীরভাবে সম্পৃক্ত। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
    এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST