ঢাকাSaturday , 11 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে জামায়াতের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন।

    admin
    July 11, 2026 12:01 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    ৮নং দক্ষিণ চরবশী ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণ ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ১০০টি ডিপ টিউবওয়েল স্থাপনের বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে আজ শুক্রবার (১০ জুলাই) ৭নং ওয়ার্ডের হাকিম আলী বাজারে আনুষ্ঠানিকভাবে প্রথম দফায় ৫টি ডিপ টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

    এই ৫টি ডিপ টিউবওয়েল স্থাপনে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া ইউনিয়নের অসহায় পরিবারের জন্য ২টি ঘর নির্মাণ প্রকল্পও হাতে নেওয়া হয়েছে, যার প্রাক্কলিত ব্যয় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।

    উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথি:
    ডিপ টিউবওয়েল স্থাপন ও গৃহ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

    অ্যাডভোকেট ফজলুর করিম (অত্র ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী)
    মাস্টার লুৎফর রহমান (ইউনিয়ন আমির)
    মাওলানা শামসুদ্দিন সামদানী (ইউনিয়ন সেক্রেটারি)
    আবু ছিদ্দিক (ইউনিয়ন টিম সদস্য)
    নুর আলম (ইউনিয়ন টিম সদস্য) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    যেসব এলাকায় টিউবওয়েল স্থাপন করা হচ্ছে:
    প্রথম পর্যায়ের ৫টি ডিপ টিউবওয়েল নিম্নোক্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে স্থাপন করা হবে:
    ১. হাকিম আলী বাজার
    ২. মাঝি বাড়ির সম্মুখ অংশ
    ৩. ছৈয়াল বাজার
    ৪. বকুল মসজিদ সংলগ্ন এলাকা
    ৫. কাজী মসজিদ সংলগ্ন এলাকা

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও বিশুদ্ধ পানির কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও এই ধরনের জনকল্যাণমূলক ও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST