ঢাকাWednesday , 9 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    admin
    October 9, 2024 8:59 pm
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ থেকে

    ৯ অক্টোবর বুধবার দুপুরের দিকে তারা বাড়ি ব্রিজ এলাকায় ট্রাক উল্টে ফাঁদে পড়ে ঝড়ে পড়ল একটি তাজা প্রাণ

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ট্রাক দুর্ঘটনায় নিহত ১ আহত হয়েছে ৩ জন।

    এ সময় এলাকাবাসী ও সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইউনিট ৩ জনকে উদ্ধার করে। পরে তাদের স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেয়া হয়। ট্রাক ডাইভার ফয়সাল হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়।

    দুর্ঘটনায় নিহত ওমর আলী (৩৫)গাজীপুরের কোনাবাড়ী এলাকার আহতদের মধ্যে রয়েছেন, মো. সুমন হোসেন (৩০), মৃত সওদাগর আলীর ছেলে আবু বক্কর (৫৫) ও ট্রাক ড্রাইভার ফয়সাল হোসেন (২৮)।

    সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মজিবর রহমান জানান, দুই ঘণ্টার প্রচেষ্টার পর আহত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। ও ১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, মেসার্স মামুন এন্টারপ্রাইজ থেকে ইট নিয়ে গাজীপুরের কোনাবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রাকটি। তারাবাড়ী ব্রিজে উঠার সময় রাস্তা ধসে গিয়ে ট্রাকটি পানিতে পড়ে যায়।

    এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST