মুরাদ খান মানিকগঞ্জ থেকে
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার নিহত হয়েছেন। এতে হেলপার দুইজন গাড়ি হইতে লাফ দিয়ে প্রাণে রক্ষা পায়।(২০ মার্চ) বেলা ১১টার সময় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। হেলপার দুইজন গাড়ি হইতে লাফ দিয়ে প্রাণে রক্ষা পেলেও ড্রাইভার মুছাদ্দেক হোসেন (২৩) নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার দৌলতপুর গ্রামের ওবাইদুল ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতার নির্মাণাধীন সড়কে বালি আনলোড করে ট্রাকটি ঘুরিয়ে দ্রুত গতিতে চালিয়ে আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। হেলপার দুইজন গাড়ি হইতে লাফ দিয়ে প্রাণে রক্ষা পায়। ড্রাইভার মুছাদ্দেক হোসেন ট্রাকের ভিতরে আটকা পড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তা ড্রাইভার-কে মুমুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিংগাইর-এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম দুর্ঘটনা ও ড্রাইভার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিয়োগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।


