রায়পুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ‘মা সমাবেশ’ ও শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ
আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
রায়পুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে। উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১০ প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে এক বর্ণাঢ্য ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
সহকারী শিক্ষক মাস্টার আবু সুফিয়ান রুহুল আমিন এই সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মইননুল ইসলাম।
বিশেষ অতিথি ৮ নং দক্ষিণ চরমনসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ মিন্টু ফরায়েজী,ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার। প্রতিষ্ঠাতা মাস্টার মোবারক আলী,১০টি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকগণ।
সমাবেশে বক্তারা শিশুদের পারিবারিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং ঝরে পড়ার হার রোধে মায়েদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কীভাবে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা যায়, তা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
মা সমাবেশ শেষে এক মানবিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বর্ষা ও তীব্র রোদে চর অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ছাতা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার।
উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, এখন থেকে রোদ কিংবা বৃষ্টি—যেকোনো আবহাওয়ায় তারা নিয়মিত বিদ্যালয়ে আসতে পারবে। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে অত্র অঞ্চলের প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার বহুগুণে বাড়বে।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।


