,স্টাফ রিপোর্টার ঃ
সাংবাদিক মোঃ মাসুদ ফারুক বাবলু
মান্দা থানা পরিদর্শনকালে তিনি অত্র থানার অফিস, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা, ডিউটি অফিস, রেকর্ডপত্র, বিভিন্ন রেজিস্টার সহ সার্বিক প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করে থাকেন। তিনি থানার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেই সাথে জনগণের প্রতি জনবান্ধব হয়ে কাজ করার প্রতিশ্রুতি সহ দ্রুত,আন্তরিকতার সাথে হয়রানিমুক্ত পুলিশি সেবা দানে নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিষ্ঠা,পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক ধুনট পুরাতন প্রেসক্লাব ধুনট বগুড়া


