ঢাকাSunday , 19 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দক্ষিণ চরবংশী ইউনিয়ন ০৭নং ওয়ার্ডে যুবদলের সভাপতি প্রার্থী রোবেল হোসেন হাওলাদার।

    admin
    July 19, 2026 11:25 am
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    রায়পুর উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ০৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন তৃণমূলের মোঃ রোবেল হোসেন হাওলাদার।

    ইতোমধ্যেই তিনি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে মোঃ রোবেল হোসেন হাওলাদারের কোনো বিকল্প নেই বলে তৃণমূলের একাংশ মনে করছেন।

    সভাপতি পদপ্রার্থী মোঃ রোবেল হোসেন হাওলাদার জানান, “দলের দুঃসময়ে ও নির্যাতনের শিকার হয়েও কখনো রাজপথ ছেড়ে যাইনি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই আমি সভাপতি প্রার্থী হয়েছি। দল যদি আমাকে মূল্যায়িত করে, তবে আমি আমার ওয়ার্ডের যুবদলকে একটি মডেল ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলবো।”

    তিনি আরও বলেন, দলের যেকোনো ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীর পাশে তিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ওয়ার্ড যুবদলকে শক্তিশালী করতে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST