শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদর চারমাথা ফুটবল খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে,পৌরসভার জামায়াত ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী সোলায়মান আজাদ ফুটবল টুর্নামেন্ট’এর (ফাইনাল) খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আজ বিকেলে এই ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ একাদশ দল বনাম জয়পুরহাটের পাঁচবিবি মায়ের দোয়া একাডেমি দল। আক্রমণ ও পাল্টা-পাল্টি আক্রমণে ঠাসা উত্তেজনাপূর্ণ খেলায় পাঁচবিবি মায়ের দোয়া একাডেমি দলকে ১-০ গোলে পরাজিত করে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গোবিন্দগঞ্জ একাদশ দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে আবুর কালাম আজাদ টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ (ট্রফি) বিজয়ী খেলোয়ারদের হাতে তুলে দেন।
এ সময় ঘোড়াঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী সোলায়মান আজাদের সভাপতিত্বে -অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের আমির ও দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জামায়াত মনোনীত ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন এবং ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।
মোঃ শাহারুল ইসলাম।
ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল -০১৭৫০৩০৭৭২২
তারিখ-১৮/০৭/২০২৬ ইং


