ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

    admin
    July 7, 2026 3:21 pm
    Link Copied!

    শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল লেনদেনে জনগণকে উদ্বুদ্ধ করতে দিনাজপুরের ঘোড়াঘাটে পূবালী ব্যাংক পিএলসি-এর ঘোড়াঘাট উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংকের উপশাখা কার্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক ঘোড়াঘাট উপশাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জুনিয়র কর্মকর্তা খোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন এবং পূবালী ব্যাংকের ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক মামুনুর রশীদ।
    বক্তারা বলেন, “নগদ অর্থের পরিবর্তে ফান্ড ট্রান্সফার, মোবাইল অ্যাপ ও ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহার করলে আর্থিক লেনদেন অধিকতর নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ হয়। ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ফলে জাল নোটের ঝুঁকি, খুচরা টাকার সংকট, নগদ অর্থ বহনের ঝামেলা এবং যাতায়াতের সময় আর্থিক নিরাপত্তা ঝুঁকি থেকে গ্রাহকরা মুক্তি পাবেন।”
    ক্যাম্পেইনে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডে ক্যাশলেস পদ্ধতি ব্যবহারের আহ্বান জানানো হয় এবং এর কার্যকারিতা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST