ঢাকাSunday , 9 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক সবুজ সরকার আহত

    admin
    June 9, 2024 3:18 pm
    Link Copied!

    আতিক করিম
    নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
    নওগাঁর নিয়ামতপুরে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে সবুজ সরকার। আজ দুপুর ১২ টার দিকে তাঁর কর্মক্ষেত্র চৌরাপাড়া ফাজিল মাদ্রাসা থেকে ফেরার পথে শ্রীমন্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া ত্রি-মোহিনীর বাঁকে ভুটভুটির সাথে ধাক্কা খায়। এতে করে তাঁর ডান পা ভেঙে যায়।
    সবুজ সরকার ভাবিচা ইউনিয়নের ভাবিচা গ্রামের সুবোধ সরকারের ছেলে। তিনি জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও স্হানীয় রাজশাহী সংবাদ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি।
    স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেলে নেন।
    ডাঙ্গাপাড়া ত্রি-মোহনীর বাঁকে সড়ক দূর্ঘটনা নিয়মিত ঘটায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু। তিনি বলেন, ডাঙ্গাপাড়া গ্রামের ওই বাঁকটি যেন একটি মৃত্যু ফাঁদ। একপাশ থেকে অন্যপাশ দেখতে না পাওয়ায় সড়ক দূর্ঘটনার প্রবণতা বাড়ছে। এই বাঁকটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST