আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে সাত হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ।
শনিবার (১১জুলাই) বিকালে পৌর শহরের আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদ এলাকায় একদল মাদক কারবারিকে ধাওয়া করে এসব মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আটক করেন পুলিশ সদস্যরা।
পলাতক আসামি হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি বহারাপাড়া এলাকার সেন্টুর ছেলে আব্দুর রউফ (৪৪) সহ অজ্ঞাতনামা আরও দুইজন।
রবিবার সদর মডেল থানা পুলিশের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জনান, পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি একরামুল হোসাইন এর তত্ত্বাবধানে এসআই রাসেলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার বিকালে গোপন সংবাদের ভিক্তিতে সদর মডেল থানা পুলিশের বিশেষ টহল দল অভিযান চালিয়ে আরামবাগ এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। এ সময় মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাত হাজার পিস হালকা কমলা লালচে রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও একটি নীল রংয়ের বাজাজ ডিসকভার মোটরসাইকেল যাহার রেজিস্ট্রেশন নাম্বার -নওয়াবগঞ্জ-হ-১৩-৪৩২০ জব্দ করে পুলিশ সদস্যরা থানায় নিয়ে যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি একরামুল হোসাইন বলেন, এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে নিয়মিত । এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের সিসি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


