শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর শাখা জিয়া মঞ্চের যৌথ উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জুন শুক্রবার জুমার নামাজ শেষে জিয়া মঞ্চের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঘোড়াঘাট পৌর শাখা জিয়া মঞ্চের সভাপতি মাহফুজুল হক (মাহফুজ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে জিয়া মঞ্চ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।


