ঢাকাSunday , 24 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী

    admin
    May 24, 2026 11:06 pm
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ প্রতিনিধি।

    আসন্ন মানিকগঞ্জ সদর কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে যুক্তরাষ্ট্র প্রবাসী কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী সমাজসেবক হাজী মোহাম্মদ লাবলু মিয়া এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

    পবিত্র ঈদ-উল আযহার উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি কৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষসহ সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

    লাভলু মিয়া বলেন,ঈদ হলো আনন্দ,ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহান বার্তা। ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকে—এটাই তার প্রত্যাশা।
    তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবা করার সুযোগ চান।
    তিনি আরো বলেন,আমি সবসময় চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি কৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

    ঈদকে কেন্দ্র করে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী তাদের মূল্যবান মতামত ও সমর্থনের মাধ্যমে তাকে সেবার সুযোগ প্রদান করবেন।
    শেষে তিনি দেশ ও জাতির শান্তি,অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষ সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST