ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় সতর্ক অবস্থানে বিজিবি

    admin
    June 5, 2026 3:58 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করার চেষ্টাকে কেন্দ্র করে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় মাইকিং করে সতর্ক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    বৃহস্পতিবার (৪ জুন) দুপুর থেকে সীমান্তজুড়ে এ সতর্কতামূলক মাইকিং শুরু করা হয়। মাইকিংয়ে স্থানীয় বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি না যাওয়ার জন্য কঠোরভাবে আহ্বান জানানো হয়।

    বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবির) সদস্যদের কঠোর বাধার মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এবং বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।
    বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, পুশ-ইন হওয়া ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের ভারতীয় সীমান্তের আশরাফপুর ক্যাম্পের (বিএসএফ) সদস্যরা বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় বলে অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, বিজিবি সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে পুশ-ব্যাকের উদ্যোগ নেওয়া হবে।
    এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিজিবি -বিএসএফ উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিষয়টির কোনো সমাধান হয়নি। সীমান্তের ওপারে বিএসএফ এবং এপারে বিজিবি সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। এতে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST