ঢাকাSunday , 20 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রান গেল এক সিএনজি অটোরিকশাচালকের

    admin
    April 20, 2025 6:33 pm
    Link Copied!

    নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
    মোঃ ওয়াকিল আহমেদ।

    নারায়ণগঞ্জ রুপগন্জ যাত্রীবহি বাসের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চলকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার তারাবো পৌরসভার রূপসী মৈকুলি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার দুই যাত্রী আহত হন। তথ্যটি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. জাহানুর আলী।

    নিহত অটোরিকশাচালকের নাম আক্তার হোসেন (৫৬)। সে সোনারগাঁও উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে। আহতরা হলেন মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার।

    ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. জাহানুর আলী জানান, সকালে কাঁচপুর থেকে আক্তার দুজন যাত্রী নিয়ে ভুলতার উদ্দেশে রওনা হন। মৈকুলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আক্তারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
    নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST