ঢাকাThursday , 3 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে ৭০ বছরের বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন, গলায় ছুরি ধরে হত্যার হুমকির অভিযোগ

    admin
    September 3, 2026 6:28 pm
    Link Copied!

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর নিয়ামতপুরে নিজের বড় ছেলের বিরুদ্ধে নির্যাতন, গালিগালাজ ও গলায় ছুরি ধরে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ৭০ বছর বয়সী বৃদ্ধা ফাতেমা বেওয়া।
    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
    বৃদ্ধা ফাতেমা বেওয়ার অভিযোগ, তার বড় ছেলে মো. মোশারফ হোসেন বাবু প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তার সম্পত্তি লিখে নেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করেন, এমনকি বিভিন্ন সময় গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকিও দেন।
    তিনি জানান, গত ২৯ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে মোশারফ হোসেন বাবু নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে কোনো কারণ ছাড়াই তাকে ও তার ছোট ছেলে ইমরান হোসেনকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
    অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে মোশারফ হাতে থাকা ধারালো ছুরি বৃদ্ধার গলায় ধরে হত্যার হুমকি দেন। পরে রাত আনুমানিক ২টার দিকে তাকে জোরপূর্বক বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বৃদ্ধার চিৎকার শুনে ছোট ছেলে ইমরান হোসেন ৯৯৯ নম্বরে ফোন করলে বিষয়টি বুঝতে পেরে তাকে ছেড়ে দেন মোশারফ। তবে ভবিষ্যতে সুযোগ পেলে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগও করেন ফাতেমা বেওয়া।
    এ ঘটনায় ৩০ আগস্ট নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বৃদ্ধা। তার ছোট ছেলে ইমরান হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

    তবে মায়ের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোশারফ হোসেন বাবু। তিনি বলেন, মাকে গালিগালাজ বা গলায় ছুরি ধরার অভিযোগ মিথ্যা। তিনি শুধু নিজের অংশের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবি করেছেন। কিন্তু তার মা ছোট ছেলের পক্ষ নিয়ে তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন মোশারফ।

    এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST