ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

    admin
    July 6, 2026 11:22 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আব্দুস সালাম ওরফে বুলু (৫৮) ও ইসমাইল হোসেন (৪৪) নামে দুইজনকে আটক করা হয়েছে। 
    আটককৃতরা হলেন, আব্দুস সালাম ওরফে বুলু জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর ইনায়েত বিশ্বাস পাড়া এলাকার মৃত আব্দুস সোবহান এর ছেলে আব্দুস সালাম ওরফে বুলু ও অপরজন একই উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট বহালাবাড়ী এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে ইসমাইল হোসেন।

     সোমবার (০৬জুলাই) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৬ জুলাই সকালের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার চক কীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়।

    এ সময় শিবগঞ্জ উপজেলার মিজানুর রহমানের মুদি দোকানের সামনে হেয়ারিং রাস্তার উপর অভিযান চালিয়ে আব্দুস সালাম ওরফে বুলু ও ইসমাইল হোসেন তাঁদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। 

    এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST