স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা ধুনট উপজেলা সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের ভিতর দিয়ে চালাপাড়া গ্রাম মুখী
চলাচলের রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অত্র উভয় গ্রামবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়,অত্র এলাকার এই রাস্তাটি দীর্ঘদিনের পুরাতন অনেক চওড়া রাস্তা,
এই রাস্তা দিয়ে হাজার হাজার সাধারণ মানুষের চলাফেরা। বর্তমান সময়ে আবহাওয়া অনুকূলে না থাকায় বৃষ্টির কারণে ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষ স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছে না। পাশাপাশি উভয় গ্রামের এলাকাবাসী জমির ফসল উৎপাদন করে বাড়িতে নিয়ে আসা খুবই কষ্টকর হয়ে পড়েছে। এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ প্রায় ৪০ / ৫০ একর জমির ফসল উৎপাদন সহ বহন করে বাড়িতে নিয়ে আসা অত্র এলাকার কৃষকের জীবন মান উন্নয়নের লক্ষ্যে রাস্তার কাজ দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন অত্র এলাকার সাধারণ মানুষ ।
এদিকে চালাপাড়া ও মাঠপাড়া গ্রামবাসীর পক্ষে মাঠপাড়া গ্রামের বাসিন্দা ধুনট সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাকিম বলেন, ফ্যাসিস্ট সরকারের অধীনে থাকা অবস্থায় এই রাস্তার খোঁজ খবর নেওয়ার কেউ ছিলনা বলে অবহেলিত জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ রাস্তার বর্তমান বেহালদশা ।
এলাকার সর্বস্তরের জনগণের ভ্যাগ্যের উন্নয়ন ঘটাতে এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা আবশ্যক। তবে শুধু রাস্তা সংস্কার করলে হবে না, পাশাপাশি বিলের মাঝে দুইটি ব্রীজ নির্মাণ করার দাবি জানিয়েছেন অত্র এলাকার জন সাধারণ।
এলাকাবাসী রাস্তা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা বৃন্দের প্রতি শ্রদ্ধাশীল ও সম্মান রেখে বলেন , আমাদের প্রতি জনবান্ধব হয়ে সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি অতি দ্রুত সংস্কারের ব্যবস্থাপনা গ্রহণ করতে কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এই রাস্তাটি সংস্কার করা না হলে অত্র এলাকার সাধারণ মানুষ চরম দুর্দিনের সম্মুখীন হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দাবি জানিয়েছেন।
এলাকাবাসী মনে করেন এলাকার সাধারণ মানুষের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অতিসত্বর রাস্তাটি সংস্কারের কাজ করে মানুষের জীবন মান অক্ষুন্ন রাখতে চলাচলের উপযোগী হিসেবে গড়ে তোলার কথা বলেন।


