ঢাকাFriday , 24 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    July 24, 2026 12:15 am
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক আইন ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
    বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস ।
    পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য। ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগনাল এর ব্যবহার ও গাড়ি চালানোর আইনানুগ বাধ্যবাধকতার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখব।

    তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, ব্যাড টাচ প্রতিরোধে কি করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরে। শিক্ষার্থীদেরকে কুইজ টেস্টের মাধ্যমে সঠিক উত্তর দাতা শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    মতবিনিময় সভায় আরও উপস্তিত ছিলেন, জেলা ট্রাফিক পুলিশের টিআই ১ পুলিশ পরিদর্শক সফিকুল আলম ও অনান্য সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকও অবিভাবকবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST