আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাফসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ৩ টা থেকে বিকেল ৩ টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারস্থ শাপলা সিনেমা হলের সামনে। চাঁপাইনবাবগঞ্জ টু কানসাটগামী পাকা রাস্তার পূর্ব পাশে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমের ক্যারেটের ভিতরে থাকা ১০০বোতল এস্কাফ সিরাফ জব্দ করে ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানীকদল। এ সময় একজনকে আটক করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে আসমাউল হক ওরফে জুয়েল (২০)। এ সময় তাঁর হেফাজতে থাকা ১০০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাফ জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের চালানটি চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুমিল্লা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ডিএনসি’র তৎপরতায় এলাকায় পৌঁছানোর আগেই জব্দ করতে সক্ষম হয়। যা কুমিল্লায় বিক্রির উদ্দেশ্য পরিবহন করা হয়েছিলো। জিজ্ঞাসাবাদে জানা যায় আসমাউল হক ওরফে জুয়েল দীর্ঘদিন থেকে মাদকের ব্যাবসা করেন। তিনি বিভিন্ন সময় পরিবহনে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সরকারের “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছে।


