আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র অভিযানে ১৬ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে সদর উপজেলার হরিপুর শ্রমিক কল্যান ফিলিং স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আটটি ব্যাগের ভিতর থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করে (ডিএনসি)’র চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানীকদল। এ সময় পাঁচ জন কে আটক করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিশ্বাসটোলা এলাকার জেমের ছেলে সুইট (২৪), কাশিয়াবাড়ি এলাকার মৃত দুখুর উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪০),তাঁরাপুর পোড়াপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে জিহাদ আলী (২০), নতুন বারোরাশিয়া এলাকার জেন্টু আলীর ছেলে অসীম আলী (২০),দায়পুকুরিয়া এলাকার মতিউর রহমানের মেয়ে মমেনা খাতুন (২৪),তাঁরা সকলেই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। আটক নারী আসামির সাথে (০৬) মাসের একটি শিশু বাচ্চা রয়েছে।
এ সময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান , উদ্ধারকৃত গাঁজার চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছিল। যা এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হয়েছিলো। তবে ডিএনসির তৎপরতায় চালানটি এলাকায় পৌঁছানোর আগেই জব্দ করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়,সুইট দীর্ঘদিন ধরে কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করতেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা সরবরাহ করতেন। তাঁরা সংঘবদ্ধভাবে একে অপরের সহযোগিতায় মাঝে মধ্যে কুমিল্লা হতে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা নিয়ে এসে স্থানীয় মাদকব্যবসায়ীদের নিকট বিক্রি করতেন। আসামীগণ একে অপরের নিকট আত্মীয় ও পূর্ব পরিচিত। তাদের মধ্যে মতিউর রহমান এর মেয়ে মমেনা খাতুন ও মেয়ের জামাই সুইট সম্পর্কে তারা জামাই,মেয়ে ও শ্বশুর।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুনর্ব্যক্ত করছে যে, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সঙ্গে জড়িত সকল ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তর দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।


