ঢাকাFriday , 14 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁর পোরশায় আম বাগানগুলো ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ

    admin
    February 14, 2025 11:39 am
    Link Copied!

    সুকুমার ঋষি পোরশা নওগাঁ প্রতিনিধি

    নওগাঁর বরেন্দ্র অঞ্চল পোরশা উপজেলার সারি সারি আম বাগানগুলোতে ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ। আম বাগানগুলোতে এখন দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। আমের বাগানগুলো ভরে উঠেছে মুকুলে মুকুলে। গাছে গাছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা যেন নুয়ে পড়ার উপক্রম। মৌমাছিরা আসতে শুরু করেছে মধু আহরণের জন্য। গাছে গাছে মুকুলের সমারোহ দেখে আম চাষীদের প্রাণ যেন ভরে যাচ্ছে। সোনালী স্বপ্নে বিভোর এখন বরেন্দ্র অঞ্চলের আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষীরা।
    পোরশা উপজেলা তেতুলিয়া ইউপি সদস্য শহিদুল ইসলাম শাহ্ আমচাষী জানান, এবছর তার আম বাগানসহ এলাকার সকলের বাগানগুলোতে গাছে গাছে প্রচুর মুকুল এসেছে। আবহাওয়া ভাল থাকলে এবারে আমের ভাল ফলন হবে বলে তিনি আশা করেন।
    পোরশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনূর রশিদ জানান, পোরশা উপজেলার বরেন্দ্র ভূমিতে এবছর ১০হাজার ৬৫০হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। এ উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষমাত্রা বেড়েই চলেছে। পোরশা উপজেলার উৎপাদিত আম অনেক সুস্বাদু হওয়ায় দেশের সকল বাজারে এখানকার আমের চাহিদা বেশ ভাল রয়েছে। আম মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আমের উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST