ঢাকাSaturday , 25 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে এক কেজি হেরোইন – ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

    admin
    July 25, 2026 12:30 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে এক কেজি হেরোইন ও নয়শত পিঁচ ইয়াবাসহ রসুল মিয়া (৪২) কে আটক করা হয়েছে। 
    আটককৃত ব্যাক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া এলাকার মুত ফয়েজ উদ্দিনের ছেলে রসুল মিয়া।

     শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এস.আই হরেন্দ্রনাথ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৪ জুলাই মধ্যরাতে আনুমানিক সাড়ে ১২ টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া এলাকায় রাসুল মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা স্টোর রুমের ভেতরে থাকা ১০ প্যাকেট সাদা রংয়ের ১ কেজি মাদকদ্রব্য হেরোইন ও পাঁচ প্যাকেটে নয়শত পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩১লাখ পয়ত্রিশ হাজার টাকা।

    পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য, শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামী কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST