ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ হাওলাদার।

    admin
    June 8, 2026 11:23 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    রায়পুর: আসন্ন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের রাজনীতি ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসব-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যানার, ফেস্টুন আর গণসংযোগে মুখর হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা। এবারের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাবেক সফল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ হাওলাদার।

    স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হারুনুর রশীদ হাওলাদার অতীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং করোনাকালীন দুর্যোগসহ বিভিন্ন সংকটে সাধারণ মানুষের পাশে থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। এছাড়া দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের বিপদে-আপদে সবসময় তাকে পাশে পাওয়া যায় বলে জানান স্থানীয়রা।

    ইউনিয়নের একাধিক প্রবীণ ও তরুণ ভোটারের সাথে আলাপকালে তারা বলেন, “দক্ষিণ চরবংশী ইউনিয়নে একজন সৎ, যোগ্য এবং উন্নয়নকামী অভিভাবক প্রয়োজন। হারুনুর রশীদ হাওলাদার বিগত দিনে চেয়ারম্যান থাকাকালীন এলাকার যে উন্নয়ন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় মিশে থাকেন। তাই এবারও আমরা তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

    দলীয় নেতাকর্মীদের মতে, ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে এবং দলের আন্দোলন-সংগ্রামে হারুনুর রশীদ হাওলাদারের ভূমিকা অপরিসীম। দল এবং সাধারণ জনগণের মাঝে তার এই তুমুল জনপ্রিয়তার কারণে নির্বাচনী মাঠে তিনি অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।

    নিজের প্রার্থীতা ও জনপ্রিয়তার বিষয়ে জানতে চাইলে হারুনুর রশীদ হাওলাদার বলেন, “আমি পদের লোভে রাজনীতি করি না, জনগণের সেবা করার জন্য রাজনীতি করি। বিগত দিনে চেয়ারম্যান হিসেবে অবহেলিত দক্ষিণ চরবংশী ইউনিয়নের উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে, বিপদে-আপদে ডাকে—এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি সুযোগ দেয়, তবে দক্ষিণ চরবংশী ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”

    নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সাধারণ মানুষের মাঝে হারুনুর রশীদ হাওলাদারকে ঘিরে প্রত্যাশা ও সমর্থন ততই বাড়ছে। ভোটারদের একাংশের দাবি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে আবারও চেয়ারম্যান নির্বাচিত হবেন সর্বস্তরের মানুষের আস্থাভাজন এই নেতা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST