আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ সোয়েবুর ইসলাম (৪০) ও আমিনুল ইসলাম ওরফে সাহেব (১৯) নামে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী টিকলি চর এলাকার মৃত শামসুল হকের ছেলে সোয়েবুর রহমান ও অপরজন একই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর ঘোষপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ওরফে সাহেব।
শনিবার (২৫ জুলাই) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৩ জুলাই সন্ধ্যা ৭ টা ৫ মিনিটের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের খড়িবোনা রোডপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নজরুল ইসলাম কালুর বসতবাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে সোয়েবুর রহমান ও আমিনুল ইসলাম তাঁদের কাছ থেকে বাদামি রংয়ের ১০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে ।


