আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে ব্যাটালিয়ান (৫৩বিজিবি)। শনিবার (২৫জুলাই) ভোর আনুমানিক ০৪ টা ৪০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাফ জব্দ করা হয়। বিজিবি সুত্র জানায়, ওয়াহেদপুর বিওপিতে একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ১৫৭ বোতল এস্কাফ সিরাফ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল ৬২ হাজার ৮০০ টাকা। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য, শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৫৩ বিজিবি চলতি জুলাই মাসে ০১ জন আসামীসহ ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৯০ বোতল মদ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ্য তিন হাজার ৬০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে।


