ঢাকাSaturday , 6 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় এসকাফ সিরাপ, মোবাইল ও ইজিবাইকসহ গ্রেপ্তার ৩

    admin
    June 6, 2026 12:47 am
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ান( ৫৯ বিজিবি)। শুক্রবার (০৫ জুন) আনুমানিক সকাল ১১টার সময় অভিযান পরিচালনা করে ১২৪ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ,০৩টি মোবাইল ফোন, ০১টি ইজিবাইকসহ ০৩ জনকে আটক করে। বিজিবি সূত্র জানায়,চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিক্তিতে সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মাহাবুবুর রহমান (১৯), পিতা-মোঃ রানাউল,মোঃ জাহিদুল ইসলাম (১৯)পিতা মোঃ সেতাউল,মোঃ সাগর হোসেন পিতা দুলাল, তাঁরা ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের বাসিন্দা।
    আটককৃত ব্যাক্তিদের কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প ১২৪ বোতল এসকাপ সিরাপ,০৩টি মোবাইল ফোন, ০১টি ইজিবাইক আটক করা হয়।
    জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় -৪,২৪,৬০০/-চার লক্ষ চব্বিশ হাজার ছয়শত টাকা জানিয়েছে বিজিবি। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য আসামীসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোবাইল ও ইজিবাইক ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

    মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST