ঢাকাMonday , 27 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

    admin
    July 27, 2026 8:30 am
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

    চাঁপাইনবাবগঞ্জে সদর মডেল থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ জিয়াউর রহমান ওরফে জিয়া (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। 
    আটককৃত ব্যাক্তি হলেন,সদর উপজেলার মহাডাঙ্গা রেলপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া। 

     শনিবার (২৫ জুলাই) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেলের এক প্রেসনোটের মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন, এর সার্বিক তত্ত্বাবধানে এস.আই জাহিদ হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল ২৩ জুলাই সন্ধ্যা ৭ টা ৫০মিনিটের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহাডাঙ্গা রেলপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

    এ সময় সদর উপজেলার মহাডাঙ্গা রেলপাড়ায় জিয়াউর রহমান ওরফে জিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ১কেজি গাঁজাউদ্ধারসহ তাকে আটক করা হয়। 

    এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST