ঢাকাThursday , 16 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে আম বাগানের সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের কচি গুটি

    admin
    April 16, 2026 6:24 pm
    Link Copied!

    সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের ঘোড়াঘাটে আম বাগানের সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের কচি গুটি। মুকুল ও গুটির মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। চলতি মৌসুমে আমের বাম্পার ফলন অর্জনের লক্ষ্যে দিন-রাত গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় আম চাষিরা।
    উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় মোট ৮৭৫ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় এবং কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার রেকর্ড পরিমাণ ফলনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। গত বছরের তুলনায় এবার নতুন ও উন্নত জাতের আম চাষে বিপ্লব ঘটেছে। বিশেষ করে মাত্র ৫ বছর বয়সী চারা গাছগুলোতে যে পরিমাণ আম ঝুলে আছে, তা স্থানীয়দের অবাক করছে । উন্নত ফলনশীল আমের প্রজাতি সৃষ্টি করেছে কৃষি বিভাগ। গত বছরের তুলনায় এবার বিপুল পরিমাণ আমের ফলন হয়েছে। নতুন প্রজাতির আম খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি। ফলে এসব আমের চাহিদা ঘোড়াঘাটসহ দেশে বিভিন্ন স্থানে ব্যাপক ভাবে বেড়েছে। কৃষি বিভাগের সহযোগিতায় চাষিরা এখন বাণিজ্যিকভাবে লাভজনক জাতগুলোর দিকে ঝুঁকছেন। উন্নত জাত কাটিমন, ব্যানানা ম্যাংগো, বারি-১, বারি-২, বারি-৩ এবং বারি-৪ এবং ঐতিহ্যবাহী জাত হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, হাড়িভাঙ্গা, গোপালভোগ, ক্ষীরশাপাত ও বোম্বাই। আমের গুটি আসার পর থেকেই বাগানে চলছে নিবিড় পরিচর্যা। কৃষকরা জানান, ভালো ফলন নিশ্চিত করতে এবং পোকা ও রোগবালাই দমনে তারা নিয়মিত ভিটামিন ও ব্যাকটেরিয়া নাশক স্প্রে প্রয়োগ করছেন। তারা আশা করছেন, মৌসুমের বাকি সময়টুকু আবহাওয়া ঠিক থাকলে অর্থনৈতিকভাবে তারা বেশ লাভবান হবেন।
    নতুন প্রজাতির আমগুলো অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি হওয়ায় স্থানীয় বাজারের পাশাপাশি দেশজুড়ে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান বলেন, “উপজেলার শ্যামপুর লালমাটি, লালবাগ, খোদাদপুর, চককাঠাল, কাদিম নগর, নয়াপাড়া, ওসমানপুর সিংড়া, কশিগাড়ি সাহেবগজ্ঞ সহ বিভিন্ন গ্রামের বাগানগুলোতে এবার প্রচুর মুকুল ও গুটি এসেছে। বাগানগুলোর বয়স ১৫-১৬ বছর হলেও সঠিক কলম পদ্ধতির কারণে ছোট গাছ থেকেই প্রচুর আম ধরছে। এবার আবহাওয়া অনুকুলে থাকায় আমের পরাগায়ন সঠিক ভাবে ঘটেছে। তাই গাছ ছোট থেকেই আম ধরেছে। আশা করছি আবহাওয়া ভালো থাকলে এবারও আমের ভালো ফলন পাওয়া যাবে। আমরা মাঠ পর্যায়ে যেয়ে যেয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST