মোঃ সাইফুল ইসলাম ,
জেলা প্রতিনিধি মাদারীপুর#
মাদারীপুরে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হয়েছেন হেলেন জেরিন খান। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য দলীয়ভাবে তাকে চূড়ান্ত করা হয়েছে।
রাজধানীতে দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত এবং নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দলীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তার মনোনয়নের খবরে মাদারীপুর জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগেও তিনি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে মাদারীপুরে উন্নয়নমূলক কার্যক্রম এবং নারীর ক্ষমতায়ন আরও বেগবান হবে।


