ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালকিনিতে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার-০২

    admin
    August 31, 2026 2:26 pm
    Link Copied!

    মাদারীপুরের কালকিনিতে একটি বাসায় চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা ও চুরি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি জুয়েলারি দোকান থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ২৮ আগস্ট সকাল ৯টার মধ্যে যেকোনো সময় কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় জান্নাতুল হুসনার স্বামীর তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। চোরেরা ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বিভিন্ন স্বর্ণালঙ্কার ও রুপার নুপুর নিয়ে যায়।

    ঘটনার পর কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মো. সুজন সরদার (৩৪)-কে শনাক্ত করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

    পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

    পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্স থেকে জুয়েলারি দোকানের মালিক এনামুল হক (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, একটি টিকলি, একটি ব্রেসলেট এবং একটি গলিত স্বর্ণের টুকরাসহ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

    এ ঘটনায় কালকিনি থানায় এফআইআর নং-২৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬, জিআর নং-১৫৪ এবং দণ্ডবিধির ৪৫৪/৩৮০/৪১১ ধারায় মামলা করা হয়েছে।

    গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST