ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন।

    admin
    August 31, 2026 9:34 pm
    Link Copied!

    মোহাম্মদ আব্দুল করিম,
    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
    রোববার (৩১ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মুর্শিদা খাতুন।
    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং নিয়ামতপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নজরুলসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

    আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST