ঢাকাWednesday , 9 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ময়মনসিংহে দুর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় মারধর করে নগদ অর্থসহ সোনার গয়না লুটপাট ও প্রাণনাশের হুমকি

    admin
    October 9, 2024 9:09 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি:

    ময়মনসিংহ সদরের বাড়েরা বাইপাস এলাকায়
    বাসায় বসবাসরত মি: রেক্সি বার্নাবাস রোজারিও এর পরিবারকে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি ও মারধর করে নগদ অর্থসহ সোনার গয়না লুটপাট করে নিয়ে যায়।
    রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় গত হলেও আইন শৃঙ্খলার তেমন কোন উন্নতি হয় নাই। দেশটা যেন মগের মুল্লুক হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে । সম্প্রতি এমনি এক পরিস্থিতির শিকার হলেন খ্রিস্টান ও সংখ্যালঘু গারো সম্প্রদায়ের আদিবাসী পরিবারের নিরীহ একটি পরিবার। উক্ত পরিবারের সদস্য রেক্সি বার্নাবাস রোজারিও সহ তার স্ত্রী এবং তাদের একমাত্র সন্তানকেও প্রাণনাশের হুমকি সহ মারধর করে এই পরিবারটিকে বর্তমান আবাসস্থল থেকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকি দেয় সন্ত্রাসী চক্র । এমন অবস্থা চলমান থাকলে আইনের প্রতি মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলবে।
    এহেন পরিস্থিতিতে সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। আদিবাসী সম্প্রদায়ের উপর এধরণের হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় না আনলে সন্রাসীদের আস্ফালন বৃদ্ধির আশঙ্কা করছে সুশীল সমাজ তথা খ্আদিবাসী সম্প্রদায়ের পরিবার। রেক্সি বার্নাবাস রোজারিও বলেন, আমরা সংখ্যালঘু খ্রিস্টান আদিবাসী সম্প্রদায়ের উপর এধরণের হামলার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST