ঢাকাTuesday , 26 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • লোহাগড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বেকারি পণ্য

    admin
    March 26, 2024 11:53 am
    Link Copied!

    নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলের লোহাগড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, পাতিলে কালো পোড়া তেল, কেমিক্যালের রং ও কৃত্তিম ফ্লেভার ব্যবহার করে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে বিভিন্ন বেকারি পণ্য। বিক্রি হচ্ছে লোহাগড়া ও এর আশপাশের দোকানগুলোতে। এ চিত্র লোহাগড়া উপজেলার পৌররামপুরা গ্রামের মা বেকারিতে। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
    জানা গেছে, বেশির ভাগ শিশুর পছন্দের খাবারের তালিকায় বিস্কুট, কেক, পাউরুটিসহ নানা জাতীয় বেকারির পণ্য রয়েছে। আবার অনেক সময় পরিবারের অন্য সদস্যরা এই জাতীয় খাবার বাজার থেকে কিনে খান। এসব খাদ্যসামগ্রীর চাহিদাও মোটামুটি বেশ। এ ছাড়া বাসাবাড়িতে কিংবা আত্মীয়-স্বজনদের বাড়িতে গেলেও বেকারি পণ্য দিয়ে অনেকেই অতিথিদের আপ্যায়ন করে থাকেন। পৌর শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হরহামেশাই প্রতিদিন পৌঁছে যায় এসব খাদ্যসামগ্রী।
    বাণিজ্যিকভাবে এসব পণ্য তৈরি ও বিপণন করার ক্ষেত্রে কিছু নিয়মনীতি রয়েছে। যা পালন করা বাধ্যতামূলক। কিন্তু লোহাগড়া পৌরসভার নিরিবিলি পিকনিক স্পষ্ট সংলগ্ন মা বেকারি’ নামে একটি কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে।
    ওই ফ্যাক্টারির অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ। স্যাঁতসেঁতে পাকা মেঝে। টিনের একটি ঘরে বড় আকারের চুলা বসিয়ে এসব পণ্য দীর্ঘদিন ধরে তৈরি করা হচ্ছে। ঘরগুলোতে জাল বিস্তার করেছে মাকড়সা। গ্লাভসবিহীন হাতে ও গেঞ্জি পড়ে দাঁড়িয়ে বসে অপরিচ্ছন্ন শরীরে এসব পণ্য তৈরি করছেন শ্রমিকরা। পাশেই স্তূপ করা কেমিক্যাল রং ও ফ্লেভার গুঁড়া।
    বেকারির মালিক রামপুরা গ্রামের লিয়াকত ফকির। বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে পণ্য তৈরির বিষয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে এবং ছবি তুলতে গেলে তিনি,গণমাধ্যম কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তাদের একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST