ঢাকাSunday , 6 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবার, গ্রেফতার ১

    admin
    September 6, 2026 1:26 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। বাসাবাড়ী বাজার সংলগ্ন আশহক আলী ব্যাপারি বাড়িতে গত রাতে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৪:০০ টার দিকে সোহেল নামের এক যুবক চরম নেশাগ্রস্ত অবস্থায় নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্র শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং একে একে ১১টি বসতঘর ভস্মীভূত হয়। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

    ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি এবং রায়পুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

    পরিদর্শনকালে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সাথে নিঃস্ব পরিবারগুলোর পুনর্বাসনে তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

    ঘটনায় অভিযুক্ত সোহেলকে পুলিশ হেফাজতে রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST