নওগাঁ প্রতিনিধি মোঃ রুহুল আমিন শেখ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এক রাতে বরেন্দ্র w.d ও stw সেজ প্রকল্পের নলকূপের ৭টা ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩মে ) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
জানাযায় এ অর্থ বছরে প্রায়১৮ টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
নিয়ামতপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের এই চুরির ঘটনা ঘটে।এ বিষয়ে সাধারণ কৃষক বলেন,ট্রান্সফরমার চুরি হওয়ার জন্য বীজতলা তৈরি করতে পারছেন না তারা , বিজ তলা তৈরির জন্য পানির প্রয়োজন। ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে শেচ বন্ধ থাকায় বীজতলা তৈরি করতে পারছেনা, এজন্য বুড়ো মৌসুমে ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। এছাড়াও ট্রান্সফর্মার পুনরায় স্থাপন করার জন্য প্রতি কৃষকের কাছ থেকে চাঁদা তুলেই ট্রান্সফরমার লাগানো হয়। এতে করে সবদিক থেকেই কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অত্র এলাকার কৃষকগণ। এ বিষয়ে নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির, ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেক হোসেন বলেন, নিয়ামতপুর উপজেলায় প্রতিবছরই ধান কাটার পরে কৃষকরা মাঠে না থাকার কারণে ট্রান্সফরমার পুরই বেড়ে যায়।চুরির তথ্য আসার সাথে সাথেই থানায় এফেয়ার করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করছেন। তিনি আরো বলেন চুরি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি কৃষকদের সচেতন হতে হবে।


