ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • অসহায় মায়ের আকুতিতে সাড়া:শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রায়পুরের ইউএনও

    admin
    September 8, 2026 8:24 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছারের কার্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়েন উদমারা গ্রামের অসহায় নারী শারমিন। স্বামী ছেড়ে যাওয়া এবং চরম দারিদ্র্যের কথা জানিয়ে আকুতি জানান, “স্যার, আমার মেয়েকে বাঁচান।” অর্থাভাবে তিনি তাঁর অসুস্থ মেয়ের চোখের চিকিৎসা করাতে পারছিলেন না।

    শারমিনের আকুতি শুনে তাৎক্ষণিকভাবে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন ইউএনও। শিশুটিকে দ্রুত ঢাকায় পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি পরিবারটির জন্য জরুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।

    ইউএনও মেহেদী হাসান কাউছার জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যার সমাধান করা প্রশাসনের মূল দায়িত্ব ও আনন্দের বিষয়।

    এমন মানবিক উদ্যোগের জন্য ইউএনওর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় শারমিন। স্থানীয়দের মতে, এই ঘটনাটি মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com
    নগর জীবন সর্বশেষ

    Design & Developed by BD IT HOST