আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
মোল্লারহাট মেট্রো অফিসের উদ্যোগে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি-এর এক প্রাণবন্ত ও সফল গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে গ্রাহকদের সঙ্গে মতবিনিময়, বীমা সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি-এর ব্রাঞ্চ ম্যানেজার আলাউদ্দিন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদ সর্দার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক উপদেষ্টা রেজাউল করিম আবরার।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে গ্রাহকদের প্রতি আন্তরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সঞ্চয় ও বীমার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা খাতের অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেও আলোকপাত করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তাদের মূল্যবান সময়, সহযোগিতা এবং উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করেছে।
ধন্যবাদান্তে,
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি
মোল্লারহাট মেট্রো অফিস
মেট্রো কোড =৮১৭।


