ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে লন্ডন প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট; থানায় মামলা

    admin
    August 26, 2026 2:48 pm
    Link Copied!

    শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আফসারাবাদ কলোনী এলাকায় লুৎফা বেগম নামের এক লন্ডন প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর আত্মীয় আবদুল্লাহ আল মনসুর বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
    মামলার বিবরণ ও অভিযোগ:
    মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর সৎ মামা সামসুল আলম অনিকের সাথে জমিজমাসংক্রান্ত পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জেরে গত ১১ ও ১২ই আগস্ট রাতে অনিক ৫ থেকে ৬ জন ভাড়াটিয়া দুষ্কৃতকারীকে নিয়ে ওই বাড়িতে হামলা চালান। এ সময় বাদী প্রাণভয়ে একটি রুমের ভেতর গিয়ে আশ্রয় নেন।
    হামলাকারীরা বাড়ির বেষ্টনীর কাঁটাতারের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা বাড়ি থেকে একটি ফ্রিজ, গ্যাস সিলিন্ডার ও সিসি ক্যামেরা সহ মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
    প্রশাসনের হস্তক্ষেপ কামনা:
    ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাদী এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
    মোঃ শাহারুল ইসলাম
    ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
    তারিখঃ২৫-০৮-২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST