ঢাকাMonday , 7 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুজানগরে ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি।

    admin
    September 7, 2026 11:55 pm
    Link Copied!

    পাবনা প্রতিনিধি :-
    পাবনার সুজানগর উপজেলার ৪টি ইউনিয়নে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ৮টি ব্রিজের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, কাগজে-কলমে কোটি, কোটি টাকার প্রকল্প হলেও মাঠ পর্যায়ে কাজের মান ও অগ্রগতি নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন।

    ২০২২-২০২৩ অর্থ বছরে সুজানগর উপজেলার হাটখালী, রানীনগর, মানিকহাট ও সাগরকান্দি ইউনিয়নে ১১.৫৮ মিটার দৈর্ঘ্যের ৮টি ব্রিজের কাজ পায় “রুনু কনস্ট্রাকশন”কাশীনাথপুর নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

    স্থানীয়দের অভিযোগ, প্রতিটি ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪২ লক্ষ ৬৩ হাজার ৯শত ৮ টাকা। ৮টি ব্রিজের মোট ব্যয় ৩ কোটি ২১ লক্ষ ১১ হাজার ২শত ৬৪ টাকা। কিন্তু অর্ধেক টাকাও প্রকল্পে ব্যয় করা হয়নি বলে অভিযোগ।

    দুই বছর পার হলেও ব্রিজগুলোর কাজ শেষ হয়নি। স্থানীয়দের অভিযোগের তালিকায় রয়েছে- নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ,সঠিক মাপে ব্রিজ নির্মাণ না করা,দীর্ঘসূত্রিতার কারণে জনদুর্ভোগ সহ অভিযোগ নানান।

    এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান এর বক্তব্য জানতে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি এড়িয়ে যান। অফিসে থাকার কথা বললেও ২দিন ঘুরে তাকে পাওয়া যায়নি।

    একটি গোপন তথ্যভিত্তিতে গত কাল রবিবার গণমাধ্যম কর্মীরা উপজেলার হাটখালী ইউনিয়নের স্বাগতায় ২টি ব্রিজের কাজ দেখতে গিয়ে ঘটনা সত্যতা পান। স্থানীয়রা সাংবাদিকদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন।

    কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং তার অফিসের সহযোগিতা না পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। দুই বছরেও ছোট্ট ৮টি ব্রিজের কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ। প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST