ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে আগুনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে এমপি আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশনায় ইউএনও’র সহায়তা প্রদান

    admin
    September 10, 2026 8:42 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে নিঃস্ব হওয়া ১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন।

    লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবুল খায়ের ভূঁইয়া সার্বিক নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিতরণের সময় প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য ২ বান্ডিল করে টিন, নগদ অর্থ এবং ২টি করে কম্বল তুলে দেওয়া হয়।

    উপজেলা নির্বাহী অফিসার বলেন, “অগ্নিপ্রকোপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি অপূরণীয়। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত মাথা গোঁজার ঠাঁয় করে নিতে পারে, সেজন্য প্রয়োজনীয় এই সহায়তা দেওয়া হলো। ভবিষ্যতে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

    ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে চরম বিপদে পড়া পরিবারগুলো এই তাৎক্ষণিক সহায়তা পেয়ে এমপি ও উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST