ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রতারণা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় পলাতক আসামি গ্রেফতার

    admin
    July 3, 2026 12:44 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    প্রতারণা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলার এক পলাতক আসামিকে রাজধানীর খিলগাঁও ঢাকা থেকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ একটি দল।

    বুধবার (০১জুলাই) রাতে জেলা পুলিশের মিডিয়া শেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
    গ্রেফতার যুবকের নাম শিমুল হোসেন (৩২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার আজাইপুর গ্রামের সাজেমুল হোসেনের ছেলে শিমুল হোসেন। অভিযানকালে তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত দুইটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

    আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
    এ. এন.এম ওয়াসিম ফিরোজ জানান, তাঁর নামে তিনটি প্রতারণা মামলা রয়েছে সে তিনটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এছাড়া পর্নোগ্রাফি মামলা সাইবার সুরক্ষা আইন ২০২৬ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ তৎসহ ৪১৯/৫০০ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামী।
    তিনি আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় শিমুল হোসেন কে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চৌকস পুলিশের একটি দল।
    পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST